গৃহবন্দি আহমেদিনেজাদ, মিলেছে শত্রুপক্ষের সঙ্গে আঁতাতের প্রমাণ!

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ১৩ জুলাই ২০২৬ , ০৮:০৯ পিএম


গৃহবন্দি আহমেদিনেজাদ, মিলেছে শত্রুপক্ষের সঙ্গে আঁতাতের প্রমাণ!
ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ। ফাইল ছবি

ইসরায়েলের সঙ্গে আঁতাতের অভিযোগ উঠেছে ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদের বিরুদ্ধে। এরই মধ্যে তদন্তে এ-সংক্রান্ত কিছু প্রমাণও পাওয়া গেছে বলে দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এর জেরে এখন গৃহবন্দি করে রাখা হয়েছে আহমেদিনেজাদকে। 

সোমবার (১৩ জুলাই) নিউইয়র্ক টাইমসটাইমস অব ইসরাইয়েলের পৃথক প্রতিবেদনে জানানো হয়েছে এ তথ্য।

প্রতিবেদন অনুযায়ী, বছরের পর বছর ধরে আহমেদিনেজাদকে গোয়েন্দা তথ্য সংগ্রহের উদ্দেশ্যে ব্যবহার করার চেষ্টা চালিয়েছে ইসরায়েল। এমনকি তার শাসনামলের পর তাকে ইরানপন্থি নেতা হিসেবে প্রতিষ্ঠা করার পরিকল্পনাও করেছে।

প্রতিবেদনগুলোতে দাবি করা হয়েছে, ২০২৪ সালের শুরুর দিকে একটি অস্বাভাবিক ঘটনা নজরে আসে। ওই সময়ে আহমেদিনেজাদকে বুদাপেস্টে একটি জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনে আমন্ত্রণ জানায় হাঙ্গেরি। এ আয়োজনের আড়ালে মূলত মোসাদের সাবেক প্রধান ডেভিড বারনিয়ার সঙ্গে সাক্ষাতের সুযোগ করে দেওয়া হয়েছিল আহমেদিনেজাদকে। লুডোভিকা ইউনিভার্সিটি অব পাবলিক সার্ভিসের রেক্টর গেরগেলি ডেলিকে এক ঊর্ধ্বতন হাঙ্গেরীয় কর্মকর্তা আহমেদিনেজাদকে আমন্ত্রণ জানানোর অনুরোধ করেন।

আরও পড়ুন

ডেলি বলেন, তাকে জানানো হয়েছিল যে সম্মেলনের আড়ালে আসলে আহমেদিনেজাদ এবং ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তাদের মধ্যে গোপন আলোচনার আয়োজন করা হবে। নিজের এবং বিশ্ববিদ্যালয়ের সুনামের সম্ভাব্য ক্ষতি নিয়ে উদ্বেগ থাকা সত্ত্বেও তিনি আহমেদিনেজাদকে আমন্ত্রণ জানাতে রাজি হয়েছিলেন।

সাবেক মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ডেভিড বারনিয়া আহমেদিনেজাদের সঙ্গে দেখা করতে ব্যক্তিগতভাবে বুদাপেস্টে গিয়েছিলেন।

প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, পরবর্তীতে আহমেদিনেজাদের মুখপাত্র আলী আকবর জাভানফেকরকে কয়েক দফা গোপনে অর্থ প্রদান করেছে ইসরায়েল। এমনকি ‘অপারেশন রোয়ারিং লায়ন’ শুরু হওয়ার আগে তারা আরও কয়েকবার সাক্ষাৎ করেছে।
 
আরটিভি/এসএইচএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission